ইসরাইলের হামলায় গাজায় ১২ ফিলিস্তিনি নিহত
কথিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অন্ততঃ ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্ততঃ ৮ জন নিহত হন, যাদের মধ্যে ৩ জন সাধারণ পথচারী ছিলেন।
গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুইজন প্রাণ হারান।