আর্কাইভ
লগইন
হোম
টি-টোয়েন্টি
বিদেশি লিগে দল কিনলেন ক্রিকেটার ক্রিস গেইল
এতদিন ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চষে বেড়াতে দেখা গেছে ক্রিস গেইলকে। এবার তিনি অন্য ভূমিকায়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন ক্রিস গেইল। ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।
2026-04-21
আসন্ন আইপিএলে মোস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি
আসন্ন আইপিএলে মোস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি
2025-12-28
আসন্ন আইপিএলের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী বছরের মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মোস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’
আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক
আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক
2025-12-10
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুককে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলে খেলতে নিষিদ্ধ করা হয়েছে। টানা দুই মৌসুমে নিলামে কেনা হওয়ার পরও তিনি সরে দাঁড়ানোয় এই শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় নিলামে বিক্রি হওয়ার পর পর্যাপ্ত কারণ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ালে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। হ্যারি ব্রুক সেই নিয়মে পড়েছেন। হ্যারি ব্রুক প্রথম আইপিএল খেলেন ২০২৩ সালে। সানরাইজার্স হায়দরাবাদ তাকে ১৩.২৫ কোটি রুপিতে দলে নেয়। তিনি ১১ ম্যাচে ১৯০ রান করেন এবং একটি সেঞ্চুরি করেন। তবে ধারাবাহিক হতে পারেননি এবং বেশ কয়েক ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়। মৌসুম শেষে হায়দরাবাদ তাকে ছেড়ে দেয়।