আর্কাইভ
লগইন
হোম
সুপ্রিমকোর্ট
সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল চেয়ে ৭ আইনজীবীর রিট
অধ্যাদেশের পর তৈরি করা সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সাদ্দাম হোসেনসহ সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী রিটটি দায়ের করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) শুনানির জন্য বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে রিটটি ৯৬ নম্বর ক্রমিকে রয়েছে। রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
2026-04-20
এখন থেকে নতুন পদ্ধতিতে প্রকাশ করা হবে হাইকোর্টের কজলিস্ট
এখন থেকে নতুন পদ্ধতিতে প্রকাশ করা হবে হাইকোর্টের কজলিস্ট
2026-01-03
এখন থেকে নতুন পদ্ধতিতে হাইকোর্ট বিভাগে দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রতিদিন মোট ২,৪৪০টি দৈনিক কার্যতালিকা মুদ্রণ ও বাঁধাই করে বিচারপতিদের কোর্ট ও চেম্বার, অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, সলিসিটর অফিস এবং বিভিন্ন শাখায় সরবরাহ করা হয়। মুদ্রণ করা দৈনিক কার্যতালিকার পৃষ্ঠাসংখ্যা ৩০০–৩৫০ পৃষ্ঠা থেকে বেড়ে ৫০০–৫৫০ পৃষ্ঠায় বৃদ্ধির কারণে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে কাজের ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে জনবল সংকটের কারণে সময়মতো কজলিস্ট প্রস্তুত করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মর্মে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে।
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
2025-12-24
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। শপথের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রিও নেন।