কাবাডিতে থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের
চীনে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১–৩৪ পয়েন্টে পরাজিত করে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় বাংলাদেশকে। শুরুতে থাইল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের গতি ও ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি।