আর্কাইভ
লগইন
হোম
প্রাথমিক শিক্ষা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী
বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।
2026-04-23
প্রাথমিকের ১৫০ উপজেলার শিক্ষার্থীরা স্কুলে খাবার পাবে
প্রাথমিকের ১৫০ উপজেলার শিক্ষার্থীরা স্কুলে খাবার পাবে
2025-06-23
বাংলাদেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। আর এই প্রকল্প বাস্তবায়নে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যা বাস্তাবয়ন হলে স্কুলে খাবার পাবে প্রাথমিকের ১৫০ উপজেলার শিক্ষার্থীরা। গতকাল রোববার (২২ জুন) প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ফিডিং কর্মসূচি বাস্তবায়নের আওতায় থাকা সব বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য পাঠানোর সময়সীমা ৩০ জুন। জরুরি ভিত্তিতে হালনাগাদ তথ্য পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে (কক্সবাজার ও বান্দরবান জেলা ব্যতীত)। এতে বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থী ও কর্মকর্তাদের তথ্য পূরণ করে ই-মেইলে (infogpsfp@dpe.gov.bd) পিডিএফ কপি ও সফট কপি (এমএস এক্সেল ফরম্যাটে, নিকোশবেন ফন্টে) এবং হার্ড কপি পাঠাতে হবে।