আর্কাইভ
লগইন
হোম
মানিকগঞ্জ
মানিকগঞ্জে স্বর্ণের চেইন-দুলের লোভে শিশুহত্যা
মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে সোনার চেইন ও কানের দুলের লোভে ৭ বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যার ট্র্যাজেডির মাস্টারমাইন্ড এক বিপথগামী কিশোরের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত প্রধান হোতা নাঈমকে গত শুক্রবার রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নিহত শিশু আতিকার মা আরিফা আক্তার বাদী হয়ে কিশোর নাঈমসহ ৫ জনকে আসামি করা হয়েছে। আরও ৪ আসামির মধ্যে নিহত পান্নু মিয়া, তার ভাই ফজলু এবং ছেলে নাজমুল ও রনি (২১) রয়েছেন। এদের সবার বাড়ি বনপারিল গ্রামে। ত্রিপল মার্ডার ট্র্যাজেডির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি দুটি পরিবারের স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। বাড়ি ছাড়া নিহত ২টি পরিবারের অনেকস্বজনসহ প্রতিবেশী।
2026-04-19
দেখে আসুন হরিরামপুরের পদ্মার চরের নয়নাভিরাম সৌন্দর্য
দেখে আসুন হরিরামপুরের পদ্মার চরের নয়নাভিরাম সৌন্দর্য
2025-06-30
কুশিয়ারচর। জায়গাটা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। দুই পাশে বিস্তর ফসলি জমি। কাঁচা-পাকা ফসলের ম ম ঘ্রাণ। জমি থেকে সড়কের উচ্চতা কোথাও কোথাও ১৪-১৫ ফিট। চরজুড়ে প্রচুর সবজি খেত। মিষ্টিকুমড়ার ফুটন্ত হলদে ফুলের ওপর সকালের সোনারোদ ঝিকিমিকি খেলে। গ্রামের প্রতিটা বাড়িই যেন একেকটি খামার। গরু, বকরি, হাঁস, মুরগি সবই পোষা হয়। কোনো কোনো বাড়ির পুকুরে মাছ চাষও করা হয়। হাঁটার ফাঁকে ফাঁকে চোখে পড়বে দোয়ানো গরুর দুধ, সদ্য বানানো খেজুর মিঠাই এবং টং দোকান। গ্রামের মানুষগুলোও বেশ আন্তরিক। ইচ্ছা হলেই যেথায় খুশি সেথায় থামিয়ে, ভরপুর সেই জায়গাটার মজা লুফে নিতে পারা যায়।