আর্কাইভ
লগইন
হোম
গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা: মূল আসামি গ্রেফতার
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাদল চন্দ্র বর্মন হত্যা মামলার প্রধান অভিযুক্ত সপ্তম চন্দ্র বর্মনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৩ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর পূর্বে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-৮ (মাদারীপুর)-এর সমন্বয়ে পরিচালিত অভিযানে মাদারীপুর সদর থানার কানাগাছিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সপ্তম চন্দ্র বর্মনকে গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা এবং কানাই লাল বর্মনের ছেলে।
2026-04-25
সাভারের আশুলিয়ায় ৩ ছিনতাইকারী আটক
সাভারের আশুলিয়ায় ৩ ছিনতাইকারী আটক
2025-08-18
সাভারের আশুলিয়ায় ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছেন যৌথবাহিনির সদস্যরা। তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করা হয়। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে ছিনতাই চক্রের সদস্যদের থানায় হস্তান্তর করা হয়। এর পূর্বে আজ ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকার ধামরাই উপজেলার বেন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাপুর থানার চর উজলাবর এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. কাওসার (২৯)।