আর্কাইভ
লগইন
হোম
এক্স
এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি দিলো হুথিরা
ইয়েমেনের হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-এজ্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন, তাহলে হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমগ্র মানবজাতি ও জিন কেউই তা খুলতে সক্ষম হবে না।’
2026-04-19
যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড লটারি স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড লটারি স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প
2025-12-20
যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রীন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-কে গ্রীন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার মৃত অবস্থায় পাওয়া সন্দেহভাজন ব্যক্তি পর্তুগালের নাগরিক। তিনি ২০১৭ সালে ‘ডাইভারসিটি ভিসা’ বা গ্রীন কার্ড লটারি কর্মসূচির (ডিবি-১) মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরে গ্রীন কার্ড পান।
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলে ঝুঁকি বাড়বে শিশুদের: ইউটিউব
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলে ঝুঁকি বাড়বে শিশুদের: ইউটিউব
2025-12-04
অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর করতে চলেছে। এই নিয়ে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে, এই আইন কার্যকর হলে শিশুদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। ইউটিউবের দাবি, এই আইন তড়িঘড়ি করে বানানো হয়েছে। এই আইন কার্যকর করা হলে কঠোর প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পড়বে বলে জানিয়েছে সংস্থাটি। আর এই নিয়ে দেশটিতে চলছে-একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনা। ইউটিউব আরও জানিয়েছে,আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা শুরু হলে অভিভাবকরা আর তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানের অ্যাকাউন্ট নজরে রাখার সুযোগ পাবেন না। কনটেন্ট সেটিংস নিয়ন্ত্রণ বা কোনো চ্যানেল ব্লক করার সুযোগ তাদের হাতে থাকবে না। শিশুরা তখনো ভিডিও দেখতে পারবে, তবে অ্যাকাউন্ট ছাড়া।