আর্কাইভ
লগইন
হোম
মিয়া গোলাম পরওয়ার
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: জামায়াত সেক্রেটারি জেনারেল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে এবং এটি তাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে। আজ রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, অকটেনে ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
2026-04-19
সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগে গোলাম পরওয়ারের প্রতিবাদ
সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগে গোলাম পরওয়ারের প্রতিবাদ
2026-02-24
নব গঠিত বিএনপি সরকার কর্তৃক ৬টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের সরকার কর্তৃক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।’
জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন
জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন
2025-11-05
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তাগিদও দিয়েছেন। নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচন নিয়ে সংশয় কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও বইছে ভোটের হাওয়া। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এরপর গত সোমবার (০৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জন থাকলেও প্রায় ২০টির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এরপর মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।