বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
মাত্র দেড় মাসের ব্যবধানে ভিন্ন সংস্করণের ক্রিকেট খেলতে আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ০৩ মে ঢাকায় পা রাখবে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই সিরিজকে সামনে রেখে শনিবার ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।
ঘোষিত এই দলে বড় চমক হিসেবে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৪ ক্রিকেটার আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘড়ি। এর মধ্যে উইকেটরক্ষক-ব্যাটার গাজী ঘড়ি গত মাসেই বাংলাদেশ সফরে ওয়ানডে খেলে গেছেন।