আর্কাইভ
লগইন
হোম
নোয়াখালী
দক্ষিণ আফ্রিকায় দুই প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে দুইদিনে আবু নাসের শামীম (৫৩) ও জামাল উদ্দিন নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জোহানসবার্গের অদূরে সুয়েটোর বারাখওয়ানা শহরে আবু নাসের শামীমকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করে। স্থানীয় প্রবাসী সূত্রে জানা যায়, শামীম নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এই সময় আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
2026-04-22
হাতিয়ার নিঝুম দ্বীপের পুকুরে মিললো রুপালি ইলিশ
হাতিয়ার নিঝুম দ্বীপের পুকুরে মিললো রুপালি ইলিশ
2026-01-26
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ‘আগমনী কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আগমনী কিল্লা গুচ্ছ গ্রামের বিশাল এই পুকুরটি প্রায় ৪০টি পরিবার যৌথভাবে ব্যবহার করে। পুকুরটির লিজ গ্রহণ করেছেন স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান। আজ সোমবার সকালে পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে একটি প্রায় আধা কেজি ওজনের রুপালি ইলিশ ধরা পড়ে। স্থানীয় বাসিন্দা মইনুল হাসান জানান, ২০২২ সালে প্রথম ধাপে এই পুকুর থেকে প্রায় ৩৫টি ইলিশ মাছ পাওয়া যায়। পরে আবারও ইলিশ ধরা পড়ে। ২০২৪ সালে প্রথম ধাপে প্রায় ১০ কেজি ইলিশ পাওয়া গেছে। তার মতে, এবার যদিও একটি ইলিশ ধরা পড়েছে, তবে পুরো পুকুরে সেচ দিলে আরও বেশি ইলিশ পাওয়া যেতে পারে। 
নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানে বস্তাবন্দি ব্যাগে মিললো একনলা বন্দুক-পাইপগান
নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানে বস্তাবন্দি ব্যাগে মিললো একনলা বন্দুক-পাইপগান
2025-12-07
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (০৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙ্গা কবর থেকে বস্তাবন্দি অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার সকালে উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ঐসময় তারা একটি ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এটি খুলে ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরি পাইপপগান পাওয়া গেছে।
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
2025-11-22
সমগ্র বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।