আর্কাইভ
লগইন
হোম
আত্মহত্যা
রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ ২ জনের
রাজশাহী জেলার চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের সময় হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতনামা নারী। গতকাল সোমবার রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান ঐ এলাকার সোহাগ (২৫) নামের এক যুবক। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
2026-04-21
গাজায় আগ্রাসনের পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজায় আগ্রাসনের পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
2025-12-18
ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এই নিয়ে ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করলেন। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ আত্মহত্যা করা ঐ সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।
চ্যাটজিপিটির কাছে প্রতিদিন লাখো মানুষ ‘আত্মহত্যা’র ইচ্ছা জানায়
চ্যাটজিপিটির কাছে প্রতিদিন লাখো মানুষ ‘আত্মহত্যা’র ইচ্ছা জানায়
2025-10-28
আমরা প্রতিদিনই কিছু না কিছু জানতে চ্যাটজিপিটির শরণাপন্ন হচ্ছি। এই নির্ভরতা নিয়ে অনেকেই সমালোচনা করছেন, আবার প্রযুক্তি উন্নতি হিসেবে একে বাহবা দিচ্ছে অনেকে। কিন্তু এবার চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, প্রতিদিন তাদের এই এআই চ্যাটবটটির কাছে লাখো মানুষ ‘আত্মহত্যা’র ইচ্ছা প্রকাশ করছে। গত সোমবার (২৭ অক্টোবর) এক ব্লগপোস্টে এই তথ্য জানিয়েছে ওপেনএআই। চ্যাটবটটি কীভাবে এসব সংবেদনশীল কথোপকথন পরিচালনা করে, সে সম্পর্কে একটি আপডেটের অংশ হিসেবে এই তথ্য প্রকাশিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানসিক স্বাস্থ্যের সমস্যা কীভাবে ও কতটা বাড়িয়ে তুলতে পারে সে প্রসঙ্গে জানাতে গিয়ে এ তথ্য জানিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি বলছে, প্রতি সপ্তাহে এক মিলিয়নেরও বেশি চ্যাটজিপিটি ব্যবহারকারী এমন বার্তা পাঠান যেখানে ‘আত্মহত্যার পরিকল্পনা বা ইচ্ছার স্পষ্ট ইঙ্গিত’ পাওয়া যায়।