আর্কাইভ
লগইন
হোম
পানি
লিভার ক্যানসার প্রতিরোধ করতে ৬টি বিষয় মেনে চলতে হবে
লিভার ক্যানসার প্রতিরোধ করতে ৬টি বিষয় মেনে চলতে হবে
2025-11-02
আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, যা বিষাক্ত পদার্থ থেকে মুক্তি, বিপাকক্রিয়া ও সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা, মদ্যপান, হেপাটাইটিস বি ও সি, এবং অন্যান্য কারণে এই অঙ্গটি প্রভাবিত হয়, যা মারাত্মক ক্ষতি এবং শেষমেশ ক্যানসারের পথেও নিয়ে যেতে পারে। এই নীরব কিন্তু বিপজ্জনক রোগ নিয়ে কথা বলেছেন ভারতের লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ও হেপাটো-বিলিয়ারি বিশেষজ্ঞ ডা. বসন্ত মহাদেবাপ্পা। তিনি বলেন, জীবনযাপনে কিছু সহজ পরিবর্তন এনে লিভার ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি আরও বলেন, লিভার ক্যানসার ধীরে ধীরে বাড়ে এবং যখন উপসর্গ প্রকাশ পায়, তখন রোগ প্রায়ই শেষ ধাপে পৌঁছে যায়। তাই সচেতনতা, প্রতিরোধ এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেসব খাবার খাবেন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
যেসব খাবার খাবেন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
2025-11-01
আমরা ত্বক নিয়ে দুশ্চিন্তা সবসময় কাজ করে থাকি। আর ত্বকের যত্নে আমরা এমন কোনো উপাদান নেই, যা ব্যবহার করা হয়নি। এরপরও দুশ্চিন্তা-ত্বক মসৃণ করতে পারি না। যদি প্রশ্ন করা হয়-সঠিক নিয়মে কি আমরা ত্বকের যত্ন নিয়েছি? অথচ আমাদের ত্বকের যত্ন নেওয়ার বেশিরভাগ উপকরণই আছে বাড়িতে, রান্নাঘরে। হলুদ, দুধ থেকে আমলকীর রস পর্যন্ত আমরা সবসময় বিশ্বাস করে আসছি যে, আসল সৌন্দর্য ভেতর থেকেই শুরু হয়। এমন একটি অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা নীরবে সৌন্দর্য জগতের উজ্জ্বল, স্বাস্থ্যকর ত্বকের গোপন অস্ত্রে পরিণত হয়েছে। এর নাম গ্লুটাথিয়ন। আর মাস্টার অ্যান্টি-অক্সিডেন্ট নামে পরিচিত গ্লুটাথিয়ন শরীরের গভীরে কাজ করে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে থাকে, বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ত্বককে সতেজ ও উজ্জ্বল করে তোলে। এবার চলুন জেনে নেওয়া যাক, এমন কিছু গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাবারের কথা, যেগুলো আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করতে পারে-