আর্কাইভ
লগইন
হোম
প্রত্যাহার
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল শনিবার (০৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছে এই তথ্য দেন তিনি। লন্ডনে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেওয়ার সময় এটাকে ‘সুখবর’ হিসেবেও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের অফিস আদেশ এখনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
2026-03-08
মহাসড়কে গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণ, ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার
মহাসড়কে গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণ, ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার
2025-07-15
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মহাসড়কে পণ্যবাহী গাড়ি থামিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।