হাদি হত্যা: আদালতে অস্ত্র বিক্রেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এই মামলায় ১৫ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য আসামি মাজেদুল হকের ৩ দিনের রিমান্ড মন্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়।