আর্কাইভ
লগইন
হোম
রেজিস্ট্রেশন
আজ এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ০৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন (ইএসআইএফ) সম্পন্ন করতে হবে। বোর্ড জানিয়েছে, ২০২১ সাল বা তার আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২০ সাল বা তার আগের এসএসসি উত্তীর্ণরা এই সুযোগ পাবেন। পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। তবে যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা (আইসিটি বাদে) রয়েছে এবং চতুর্থ বিষয় গ্রহণের কোনো সুযোগ প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য থাকছে না।
2026-04-06
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমছে
2025-10-30
শিক্ষার্থীদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এই জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রতিনিধিরাও এই সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, বর্তমান পরীক্ষার ফি নিয়ে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি ও সমস্যা জানানো হচ্ছিল, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। 
যেভাবে জানবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে
যেভাবে জানবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে
2025-10-13
আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে, জানেন? অনেকেই হয়তো জানেন না। অথচ এটি জানা অত্যন্ত জরুরি। কারণ, আপনার অজান্তেই কেউ আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করে ফেলতে পারে। পরে সেই সিম কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হলে আপনিই পড়বেন বিপাকে। বর্তমানে মোবাইল ফোনে কল, বার্তা কিংবা ইন্টারনেট—সব ক্ষেত্রেই সিম কার্ড অপরিহার্য। আর এই সিমের নিবন্ধন বাধ্যতামূলকভাবে এনআইডি দিয়ে করতে হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি ঘোষণা দিয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। নতুন এই সীমা গত ১৫ আগস্ট থেকে কার্যকর হয়। এর পূর্বে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। কিন্তু সিম জালিয়াতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিটিআরসি এই সীমা কমানোর সিদ্ধান্ত নেয়।