দক্ষিণ আফ্রিকা সফরসূচি চূড়ান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চলতি বছরের শেষ দিকে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সফরে ২টি টেস্টের পাশাপাশি ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে বাংলাদেশের এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করেছে।