আর্কাইভ
লগইন
হোম
শ্রীলঙ্কা
আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা শাস্তির মুখে পড়েছেন। দুইজনেরই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির লেভেল-১ আচরণবিধির আলাদা দুটি ধারা ভাঙার কারণে এই শাস্তি দেওয়া হয়। গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ হওয়ায় অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
2026-04-25
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ
2026-01-12
বাংলাদেশের সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এই মন্তব্যের জেরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ক্ষোভের মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি। একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যা করেছেন, তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা উচিত ছিল। তাকে আরও সম্মান দেখানো উচিত ছিল।’
বাংলাদেশের জন্য যে দুই ভেন্যুতে ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
বাংলাদেশের জন্য যে দুই ভেন্যুতে ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
2026-01-12
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ স্থানান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সম্ভাবনা খুব একটা দেখছে না আইসিসি। এরইমধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভারতের তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইসিসি। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম এবং থিরুভানান্থাপুরমের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমানে ৮টি পিচ প্রস্তুত থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ম্যাচ সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে-০৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ০৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ।