মাদারীপুরে শিশুর সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ৪ বছরের শিশু সন্তানের চোখের সামনেই পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে থানা পুলিশ খবর পেয়ে আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে। নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদী প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।