সরকার বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য আগামী বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল ও গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এই কথা বলেন।