আর্কাইভ
লগইন
হোম
জনপ্রিয় অভিনেত্রী
জুলাই আন্দোলনে মাঠে সরব অভিনেত্রী চমকের বিএনপিতে যোগদান
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জুলাই আন্দোলনে যেকজন তারকা মাঠে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। এই অভিনেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে।
2026-04-19
ঈদের দিনে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
ঈদের দিনে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
2026-03-22
পবিত্র ঈদের আনন্দে ভক্তদের বড় চমক দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। দীর্ঘ ৮ বছরের প্রেমের পর বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুই পরিবারের ভালোবাসা আর দোয়ায় খুব ঘরোয়া ও সাধারণ আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে এই বিশেষ খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য তিনি বেছে নিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের দিনটিকে। বিয়ের একগুচ্ছ ছবির সঙ্গে ক্যাপশনে নীলা লিখেছেন, আট বছর আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে জীবন আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা ছিলাম শুধু দুজন মানুষ একসঙ্গে বড় হওয়া, হাসাহাসি করা, কিছুটা বন্য আর কিছুটা উদাসীন। কখনো জানতাম না যে একদিন আমরা এভাবে একে অপরকে খুঁজে পাব।
নায়ক সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই!
নায়ক সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই!
2026-03-15
আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সম্প্রতি প্রকাশিত হল ছবিটির ট্রেলার।  গত শুক্রবার (১৩ মার্চ) রাতে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এটি প্রকাশের পর তা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ, যেখানে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে। ট্রেলারের কিছু দৃশ্যে কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নায়কের বিপরীতে রয়েছেন প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করা কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।