আর্কাইভ
লগইন
হোম
মহাপরিচালক
মানবপাচারের ‘মূলহোতা’ বোরহান গ্রেফতার মালয়েশিয়ায়
অবৈধ অভিবাসী পাচারচক্রের ‘মূলহোতা’ বোরহানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) কেলান্তানের কোটা ভারু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, বিশেষ ট্যাকটিক্যাল দল, গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ এবং কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
2026-04-12
 টিটিপাড়া আন্ডারপাস চলাচলের জন্য চালু হলো
টিটিপাড়া আন্ডারপাস চলাচলের জন্য চালু হলো
2025-11-08
অনেক প্রতীক্ষার পর টিটিপাড়া আন্ডারপাস সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার (০৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সকালে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন পরিদর্শনে গিয়ে এটি চালু করার নির্দেশ দেন। একপাশে অতীশ দীপঙ্কর রোড, আরেক পাশে কমলাপুর আউটার সার্কুলার রোড- মাঝখানে এই টিটিপাড়ার লেভেল ক্রসিং। সড়কপথের যানবাহন ও ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে লেভেল ক্রসিংটিকে আন্ডারপাসে রূপান্তর করা হয়। এই কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজধানীর ব্যস্ত এই সংযোগপথ। ফলে অফিসগামী, শিক্ষার্থী এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতকারী লাখো মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তি জারি
বাংলাদেশ রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তি জারি
2025-09-25
বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে অনেকের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। এই বিষয়ে সবাইকে সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ রেলওয়ের পেজে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবী করা হচ্ছে। মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে মহোদয়ের আত্মীয় পরিচয় ও রেফারেন্স ব্যবহার করে টেন্ডার পাইয়ে দেয়া, বদলীর ভীতি প্রদর্শন, চাকুরীর প্রলোভন বা বিভিন্ন প্রকারের তদবির করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।