আর্কাইভ
লগইন
হোম
বিজ্ঞাপন
বাস্তব জীবনের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তারকা জুটি অনন্ত-বর্ষা
নতুন একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। বাস্তবজীবনের এই দম্পতিকে একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন পরিচালক হিরু খান। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার বাস্তব জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে। এতে ব্যক্তিগত সম্পর্কের নানা দিকের পাশাপাশি জনপ্রিয় জুটি হিসেবে তাদের রসায়নও ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করা হবে। নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘অনেকদিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার জন্য। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগ
2026-04-23
সামাজিক মাধ্যমে বা ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান
সামাজিক মাধ্যমে বা ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান
2025-11-05
আজকাল সামাজিক মাধ্যম ফেসবুক খুললেই দেখা যায়, চাকরির ছড়াছড়ি। আর বেশিরভাগ চাকরিই ভুয়া। এই ভুয়া চাকরির ফাঁদ ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি। সম্প্রতি হ্যাকরেডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা কেএফসি, রেড বুল- এমনকি ফেরারির মতো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ডের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে। এসব বিজ্ঞাপন দেখতে সত্যিকার চাকরির বিজ্ঞাপনের মতোই লাগে। আসলে তা প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছু নয়।
ইনস্টাগ্রাম-ফেসবুক বিজ্ঞাপনমুক্ত সংস্করণ আনছে
ইনস্টাগ্রাম-ফেসবুক বিজ্ঞাপনমুক্ত সংস্করণ আনছে
2025-09-28
ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মেটা। যুক্তরাজ্যে এখন থেকে চাইলে ব্যবহারকারীরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। মেটার এই সিদ্ধান্ত এসেছে দেশটির তথ্য নিয়ন্ত্রক সংস্থা আইসিওর সতর্কতা এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে চলমান আলোচনার পর। নতুন সেবায় ওয়েব ব্যবহারকারীদের মাসে গুনতে হবে ২.৯৯ পাউন্ড (প্রায় ৪৮৬ টাকা), আর মোবাইল ব্যবহারকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ পাউন্ড (প্রায় ৬৪৯ টাকা)। তবে যেসব অ্যাকাউন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করা, তাদের কেবল একটি ফি দিলেই চলবে।
যে কাজগুলো করলে ফেসবুকে ভিউ লাখে পৌঁছে যাবে
যে কাজগুলো করলে ফেসবুকে ভিউ লাখে পৌঁছে যাবে
2025-09-27
সোশাল মিডিয়া বা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়; এখান থেকে আয় করাও যায়, জানা যায় অনেক কিছু। আর ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা কমই আছে। অনেকেই আছেন যারা ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করার চেষ্টা করছেন, পারছেন না। আপনার প্রোফাইলে তেমন একটা ভিউ দেখা যায় না। ভীষণ দুশ্চিন্তা আপনার মনে, কী করবেন ভেবে পাচ্ছেন না। চলুন জেনে নেওয়া যাক, আপনি এমন কিছু করুন, যা করলে আপনার ফেসবুকে লাখো ভিউ পৌঁছে যাবে। ফেসবুক শুধু চালালেই হবে না, জানতে হবে কীভাবে ফেসবুক থেকে আয় করা যায়। সে জন্য আয় করতে হলে আপনাকে ফেসবুকের কয়েকটি শর্ত মানতে হবে। এর মধ্যে একটি হচ্ছে— নির্দিষ্টসংখ্যক ভিউ হতে হবে আপনার ফেসবুক কন্টেন্টের। এটি আগে কঠিন কাজ ছিল। অনেকেই সেই শর্ত পূরণ করতে পারতেন না। তবে সময়মতো গড়িয়েছে, এখন সেই কাজটি খুব সহজ হয়েছে।