আর্কাইভ
লগইন
হোম
কুয়ালালামপুর
সড়কে বাংলাদেশি তরুণ নিহত: মালয়েশিয়ায় এক সেনা কর্মকর্তা রিমান্ডে
মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল এই রিমান্ড আদেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত ৫ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন মুজাহিদ মিল্লাদ। এই সময় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এই দম্পতির বাড়ি হবিগঞ্জে।
2026-04-25
মালয়েশিয়া কর্মীদের বিরোধ মীমাংসায় তৎপর বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়া কর্মীদের বিরোধ মীমাংসায় তৎপর বাংলাদেশ হাইকমিশন
2025-11-15
মালয়েশিয়ার নিলাইয়ের মেডিসেরাম এসডিএন বিএইচডি কারখানায় কর্মরত ১৭২ জন বাংলাদেশি শ্রমিকের চাকরিচ্যুতির নোটিশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন উদ্যোগ নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে একাধিক দফা আলোচনায় বসে। বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) দেওয়া তথ্যে জানানো হয়, ২০২৩ সাল থেকেই কোম্পানির সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের নানা বিষয়ে বিরোধ চলছিল। কোম্পানির ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক নিহত
সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক নিহত
2025-11-02
ভারতের ত্রিপুরা রাজ্যের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজ্যের প্রাক্তন রঞ্জি ট্রফি খেলোয়াড় এবং ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর আগরতলায় জন্মগ্রহণ করা রাজেশ বানিক ২০০২-০৩ মৌসুমে ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন। একাধারে তিনি ছিলেন ডানহাতি ব্যাটার এবং লেগ-ব্রেক বোলার। বর্ণাঢ্য কেরিয়ারে তিনি ৪২টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১,৪৬৯ রান করেন, যার মধ্যে ৬টি অর্ধশতক ও সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস রয়েছে।
আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্প
আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্প
2025-10-26
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আকাশে রোববার (২৬ অক্টোবর) সকালেই নেমেছে বিশ্ব রাজনীতির ভারি পদচারণা। চলতি বছরের সবচেয়ে আলোচিত কূটনৈতিক আয়োজন-৪৭তম আসিয়ান সম্মেলনে অংশ নিতে আজ রোববার সকালেই মালয়েশিয়ায় অবতরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক দশক পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের মালয়েশিয়া সফর, আর ট্রাম্পের নিজেরও প্রথম আনুষ্ঠানিক আগমন এই দেশে। সকাল ১০টার দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান নেমে আসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে। রানওয়েতে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।