বান্দরবানে পহেলা বৈশাখ: বিনামূল্যে প্রবেশ পর্যটন কেন্দ্রে
বাংলা ১৪৩২ সাল শেষ হতে চলেছে। আগামীকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর বরণে সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক্ষেত্রে পিছিয়ে নেই বান্দরবান জেলা প্রশাসনও।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এবার জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।