আর্কাইভ
লগইন
হোম
ফুটবলার
বয়স ৫০ হওয়া পর্যন্ত খেলতে চান রোনালদো
আগামী ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো উড়িয়ে দিচ্ছেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে ৪১ বছর বয়সী এই ফুটবলার নিয়মিত গোল করছেন। আর এতেই নিজের খেলা আরও বেশ কিছু বছর চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ভালো ফর্ম ধরে রাখতে পারলে তিনি আরও কয়েক বছর খেলে যেতে চান, এমনকি ২০৩০ সাল পর্যন্ত খেলার সুযোগও থাকতে পারে। তার লক্ষ্য দেশের হয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতা।
2026-04-15
ভারত ফিফার অনুমতি ছাড়াই ‘বিদেশি’ ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে
ভারত ফিফার অনুমতি ছাড়াই ‘বিদেশি’ ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে
2025-11-16
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের ফিরতি লেগে আগামী ১৮ নভেম্বর সি গ্রুপের ম্যাচে বাংলাদেশে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ খেলতে ঢাকায় চলে এসেছে ভারত দল। তবে এই ম্যাচের আগে আলোচনায় রায়ান উইলিয়ামস। এই ‘বিদেশি’ ফুটবলারকে ফিফার অনুমতি ছাড়াই ঢাকায় নিয়ে এসেছে ভারত। ভারতীয় দল গত ০৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন করছে। দলে সবচেয়ে আলোচিত বিষয় হলো অস্ট্রেলিয়ার হয়ে খেলা সাবেক ফুটবলার রায়ান উইলিয়ামসকে দলে নেওয়া। বেঙ্গালুরু এফসির এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তাকে কোচ খালিদ জামিল দলে রেখেছেন। তবে ভারত কোচ ফিফার অনুমতি না নিয়েই তাকে দলে রেখেছেন। শুধু ফিফা নয়, ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকেও অনুমতি নেওয়া হয়নি ভারত। সেই অনাপত্তিপত্র পেলে ফিফা আর এএফসির কাছে আবেদন করতে হবে ভারতকে। সেটা না হলে তিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
2025-11-12
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে ফুটবলার সোহান (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ডাক পেতে যাচ্ছে। সেখানে শিশুটিকে পূর্ণবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। ঐ পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। এদিকে এ খবরে সোহানের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া। সোহেল নিজ এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। আর শিশু সোহান বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে।
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
2025-11-05
খুব শীঘ্রই ফুটবল থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বলেছেন, ফুটবল ছাড়ার পর তিনি আর এই খেলায় থাকবেন না। বরং পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং নিজের অন্য শখগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান। পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘শিগগিরই অবসর নেব। কিন্তু আমি প্রস্তুত। এটা কঠিন হবে, হ্যাঁ, হয়তো আমি কাঁদবও। এটা খুব, খুব কঠিন হবে। তবে আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই আমার ভবিষ্যৎ ভেবে রেখেছি। তাই আমি মনে করি, এই চাপ সামলাতে পারব।’ ৪০ বছর বয়সী রোনালদো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিগত ২৩ বছর আগে পর্তুগালের স্পোর্টিং সিপি ক্লাবে। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবে খেলছেন, যেখানে তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি এই বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে চান।