আর্কাইভ
লগইন
হোম
ইনিংস
শান্তর সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ
ব্যাট হাতে ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশতকের পর সেঞ্চুরিও তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও নিজের হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, তবে ব্যক্তিগত ৭৬ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলের হাল বেশ ভালোভাবেই ধরেছিলেন চতুর্থ উইকেটের শান্ত-লিটন জুটি। চাপ সামলে নিয়ন্ত্রিত ব্যাটিং করেছেন তারা। তবে জেইডেন লেনক্সের স্পিনে ভাঙল ১৬০ রানের দারুণ এই জুটি, বোল্ড হলেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান। শান্তর সঙ্গে ক্রিজে আছেন তাওহিদ হৃদয়। দলীয় স্কোর ২০০ ছাড়িয়েছে।
2026-04-23
ইংল্যান্ডকে ১২ বছর পর হারালো নিউজিল্যান্ড
ইংল্যান্ডকে ১২ বছর পর হারালো নিউজিল্যান্ড
2025-10-29
বিগত ২০১৩ সালে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর থেকে টানা ৩ সিরিজে স্রেফ হেরেই গেছে দলটা। তবে প্রায় ১২ বছর পর সেই খরা কাটালো নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারালো ওয়ানডে সিরিজে। হ্যামিলটনে আজ বুধবার (২৯ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে দলটা। দেরিতে দলে ঢোকা ব্লেয়ার টিকনারই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের, নিয়েছেন ৪ উইকেট আর ড্যারিল মিচেল করলেন অপরাজিত ৫৬ রান। ইংল্যান্ডকে মাত্র ৩৫ ওভারেই ১৭৫ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। জোফরা আর্চারের তেজি বোলিং কিছুটা চাপে ফেললেও, আগের ম্যাচের মতোই মিচেল ব্যাট হাতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
বিশ্বযুদ্ধ হতো না, যদি সবাই আলোচনায় বসতো: আমিনুল ইসলাম বুলবুল
বিশ্বযুদ্ধ হতো না, যদি সবাই আলোচনায় বসতো: আমিনুল ইসলাম বুলবুল
2025-10-05
এতোদিন নির্বাচনের প্রসঙ্গে নিজেকে দূরে রাখলেও আজ মুখ খুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। জানালেন, ‘আমাদের এই ক্রিকেট বোর্ডের মেয়াদের শেষ দিন আজকে। শেষ দিন উপলক্ষ্যে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি।’ ৪ মাসের সভাপতিত্বে নিজের অর্জন তুলে ধরলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রশ্ন এল বিসিবি নির্বাচন নিয়ে; কখনও উত্তর এড়িয়ে গেলেন, কখনও বললেন নিজের মতো করে, আবার কখনও বল ঠেলে দিলেন নির্বাচন কমিশনের কোর্টে। সাম্প্রতিক দিনগুলোয় নানা বিতর্ক, সরকারি হস্তক্ষেপের অভিযোগ এবং প্রার্থীদের সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচন এখন প্রায় আনুষ্ঠানিকতায় পরিণত। ২০ জন প্রার্থী ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন কয়েকজন, যার মধ্যে রয়েছেন সভাপতি আমিনুল ও তার পাশে থাকা নাজমূল আবেদীনও। তাই সভাপতির পদে আমিনুলের পুনর্নির্বাচন এখন কেবল সময়ের ব্যাপার।