আর্কাইভ
লগইন
হোম
কুষ্টিয়া
জুলাই আন্দোলনে মাঠে সরব অভিনেত্রী চমকের বিএনপিতে যোগদান
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জুলাই আন্দোলনে যেকজন তারকা মাঠে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। এই অভিনেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে।
2026-04-19
দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ
দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ
2025-09-08
‘আজ যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম, ভাই আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও। কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি খল অভিনেতা আহমেদ শরীফ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী। গতকাল রোববার (০৭ সেপ্টেম্বর) ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন পুরাতন শিল্পী। এর ফাঁকে গণামাধ্যমের সঙ্গে কথা বলেন আহমেদ শরীফ।
টাকার জন্য স্ত্রীর গায়ে ফুটন্ত ভাত ঢেলে ঝলসে দিল স্বামী
টাকার জন্য স্ত্রীর গায়ে ফুটন্ত ভাত ঢেলে ঝলসে দিল স্বামী
2025-07-24
টাকা না দেওয়ায় স্ত্রী সুলতানা খাতুনের শরীরে ফুটন্ত ভাত ঢেলে দেন এক পাষণ্ড স্বামী। এতে তার ঘাড় থেকে পা পর্যন্ত ঝলসে যায়। এ সময় শাশুড়ি পাশেই ছিলেন। স্বামী রবিউল বিশ্বাসের বিরুদ্ধে এমন অমানবিক নির্যাতনের অভিযোগ করেন সুলতানার পরিবার। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন সুলতানা। তার শরীরের প্রায় ৩০% ঝলসে গেছে। তিনি শঙ্কামুক্ত কিনা আগামী ৭২ ঘণ্টা পর বলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। তার পাশে ৩ মাসের একটি শিশু সন্তান রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেবরের জন্য বিদেশ যেতে টাকা না দেওয়ায় গৃহবধূ সুলতানাকে অমানবিক নির্যাতন করা হয় বলে অভিযোগে জানা গেছে।
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল গ্রেফতার
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল গ্রেফতার
2025-07-21
অর্থ প্রতারণা ও মানবপাচারের অভিযোগে ৭টি বিয়ে করা আলোচিত রবিজুল ইসলামকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। গতকাল রোববার (২০ জুলাই) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিজুল ইসলাম (৪২) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রবিজুল ইসলাম ৭ জন নারীকে বিয়ে করে একসঙ্গে সংসার করতেন। এতে এলাকায় তিনি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়ে ওঠেন। তিনি দীর্ঘ ১৫ বছর লিবিয়ায় অবস্থান করছিলেন এবং একটি মানবপাচার চক্রের সক্রিয় সদস্য ছিলেন।