জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, বয়সসীমা নেই
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাডমিন - এসএসআইএল বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।