আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ দল
কাবাডিতে থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের
চীনে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১–৩৪ পয়েন্টে পরাজিত করে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় বাংলাদেশকে। শুরুতে থাইল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের গতি ও ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি।
2026-04-23
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ
2025-05-17
বাংলাদেশকে নেপালের বিপক্ষে গোল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় তারা। এর কিছুক্ষণ পর দ্বিগুণ হয় ব্যবধান। তবে নেপাল একবার জালে পাঠিয়ে ব্যবধান কমিয়ে দেয়। পরে আর কিছু করতে পারেনি তারা। বাংলাদেশ ওঠে আসে ফাইনালে। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শুক্রবার ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বিরতির পর আশিকুর রহমান দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল হুদা ফয়সাল। শেষদিকে এক গোল শোধ দেন নেপালের সুজন ডাঙ্গোল।
প্রথম সেশনেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল
প্রথম সেশনেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল
2025-04-21
জিম্বাবুয়ে আগের দিন বিনা উইকেটে ৬৫ রান তুলে নিয়েছিল। সফরকারীদের আজকের সকালটি ভালো যায়নি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৬৮ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। নাহিদ রানার তোপ দাগার দিনে প্রথম সেশন পক্ষে আসলেও মোটাদাগে স্বস্তিতে নেই বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৩৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ৫৮ রানের। লাঞ্চ বিরতির পর নাজমুল হোসেন শান্ত ব্রিগেড দ্রুত উইকেট তুলতে না পারলে, লিডের পথে এগোবে সফরকারীরা। প্রথম সেশন শেষে জিম্বাবুয়েকে টানছেন শন উইলিয়ামস। ৩৩ রানে ব্যাট করছেন এই টপ অর্ডার। ৪ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ওয়েসলি মাধবেরে।