আর্কাইভ
লগইন
হোম
ফ্র্যাঞ্চাইজি
বিদেশি লিগে দল কিনলেন ক্রিকেটার ক্রিস গেইল
এতদিন ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চষে বেড়াতে দেখা গেছে ক্রিস গেইলকে। এবার তিনি অন্য ভূমিকায়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন ক্রিস গেইল। ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।
2026-04-21
ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের ‘নীরবে’ বিপিএল থেকে বাদ দেবে বিসিবি
ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের ‘নীরবে’ বিপিএল থেকে বাদ দেবে বিসিবি
2025-10-13
বিসিবির ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গত আসরের ফিক্সিং তদন্তে ১৮-২০ জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। তাদের নামসহ একটি প্রাথমিক প্রতিবেদন ইতিমধ্যে বোর্ডে জমা পড়েছে। চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন ১২তম আসর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নীরবে প্রতিযোগিতা থেকে বাদ দিতে চায়। একজন সিনিয়র বিসিবি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু প্রতিবেদনটি এখনো প্রকাশিত হয়নি, তাই কারও নাম আনুষ্ঠানিকভাবে বলা হবে না। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যেন তারা ঐসব খেলোয়াড় বা কর্মকর্তাকে দলে না নেয়।’ তিনি আরও যোগ করেন, ‘বিতর্কিত কেউ যেন বিপিএলের অংশ না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য।’
‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেব’ : ঢাকা ক্যাপিটালস
‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেব’ : ঢাকা ক্যাপিটালস
2025-08-19
সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এই তদন্তে এখন পর্যন্ত ৩টি ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে অভিযুক্ত হিসেবে, যার মধ্যে আছে ঢাকা ক্যাপিটালসও। গতকাল সোমবার (১৮ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যম এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর আজ নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সেখানে তারা জানায়, তদন্ত শুরুর পর থেকেই বিসিবির স্বাধীন কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে এবং যে কোনো তথ্য চাওয়া হলে তা সরবরাহ করা হয়েছে। তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।
বিসিবি দুর্নীতি ঠেকাতে সাবেক আইসিসি কর্মকর্তাকে নিয়োগ দিলো
বিসিবি দুর্নীতি ঠেকাতে সাবেক আইসিসি কর্মকর্তাকে নিয়োগ দিলো
2025-08-11
বিসিবি দুর্নীতি দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক অ্যান্টি-করাপশন ইউনিট (এএসিইউ) প্রধান অ্যালেক্স মার্শাল। গত শনিবার (০৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৬ ঘণ্টাব্যাপী বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সিদ্ধান্ত হয়। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে এএসিইউ কার্যক্রম আরও জোরদার করা দরকার। অভিযোগ অনেক আসছে, তাই হাত গুটিয়ে বসে থাকলে হবে না। জনবল বাড়ানো, সঠিক প্রশিক্ষক আনা এবং কার্যক্রমকে আরও কার্যকর করতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।’