হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল অব্যাহত রাখা উচিত: চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে ‘স্বাভাবিক নৌ চলাচল’ বজায় রাখা উচিত।
গতকাল সোমবার (২০ এপ্রিল) সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরান যুদ্ধের কারণে শুরুতে সফরটি পেছানো হলেও, আগামী মে মাসে চীনে ট্রাম্প ও শি—এই দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাকিস্তানের মধ্যস্ততায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে।