আর্কাইভ
লগইন
হোম
আজমেরী হক বাঁধন
প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ ৪ লাখ ডলারের ক্লাবে
ঢালিউড নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এর মধ্যেই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলেছে এই সিনেমাটি। বর্তমানে এই সিনেমাটি উত্তর আমেরিকার ২১টি হলে প্রদর্শনী চলছে। এরইমধ্যে বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছে। মাত্র দুই সপ্তাহেই শীর্ষে থাকা ‘হাওয়া’-র লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।
2026-04-22
‘আমি কতটা রোমান্টিক, দর্শক বুঝতে পারছেন না’: বাঁধন
‘আমি কতটা রোমান্টিক, দর্শক বুঝতে পারছেন না’: বাঁধন
2025-06-30
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নারী প্রধান সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সানী সানোয়ারের পরিচালনায় সিনেমাটিতে একজন গোয়েন্দা পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় তাকে। সিনেমাটির মুক্তির আগে ও পরে প্রচার-প্রচারণায় ব্যস্ত আছেন বাঁধন। তিনি কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি একটি গণমাধ্যমে অভিনয়ের পাশাপাশি তিনি কথা বলেছেন তার ব্যক্তিজীবন নিয়ে। এই অভিনেত্রী বলেন, ট্রমা ছাড়া সমাজে দু-চারটা মেয়েও পাওয়া যাবে না। কোনো না কোনোভাবে আমাদের সমাজের প্রায় সবমেয়েই পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন বা অন্যদের দ্বারা ট্রমায় পড়েছেন। আমিও তেমনই একজন, আমিও ট্রমায় ছিলাম। যোগ করে বাঁধন বলেন, বাস্তব জীবনের ট্রমা এবার সিনেমার চরিত্র গঠনে কাজে লাগিয়েছি। শিল্পীজীবনের ক্রাইসিস আমাকে সমৃদ্ধ করেছে। সেগুলো দিয়ে রীনা চরিত্রটি অনুভব করতে সুবিধা হয়েছে।
 আবার ”লাক্স সুপারস্টার” আয়োজন: বিচারক জয়া-মেহজাবীন ও রাফী
আবার ”লাক্স সুপারস্টার” আয়োজন: বিচারক জয়া-মেহজাবীন ও রাফী
2025-05-18
আজমেরী হক বাঁধন, আফসান আরা বিন্দু, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীদের মতো তারকারা উঠে এসেছেন সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’ থেকে। প্রায় ৭ বছর বিরতির পর শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শোটি। ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে আগামী ০৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে থাকা লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। দীর্ঘ বিরতির পর আয়োজিত এবারের আয়োজনে এসেছে আধুনিক ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। এই আসরে বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন- জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।