আর্কাইভ
লগইন
হোম
চিনি
যেসব খাবার ফ্যাটি লিভারের জন্য দায়ী, লক্ষণগুলো কী কী?
বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যা এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল অ্যালকোহল বা বাইরের তেল-ঝাল যুক্ত খাবারই নয়, বরং বাড়ির তৈরি বেশ কিছু খাবারের অভ্যাসের কারণেও এই রোগ লিভারের ক্ষতি করতে পারে। বিশেষ করে কার্বোহাইড্রেট এবং হিডেন সুগারের ভুল ব্যবহার এখানে বড় ভূমিকা রাখে। চিকিৎসকদের মতে, এই রোগ অনেকটাই শহরকেন্দ্রিক। অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের জেরেই হানা দেয় এই মেটাবলিক রোগ, যার অন্যতম কারণ খাওয়াদাওয়ার অনিয়ম। কিন্তু অনেকেরই অভিযোগ ফাস্টফুড না খেয়েও ভুগতে হচ্ছে ফ্যাটি লিভারে। বাড়ির তৈরি খাবারেও বাড়ছে ফ্যাটি লিভার। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, কোন ধরনের খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে লিভারের? আসুন জেনে নেওয়া যাকঃ
2026-04-20
ডায়াবেটিস আক্রান্তদের জন্য খাবার তালিকা
ডায়াবেটিস আক্রান্তদের জন্য খাবার তালিকা
2025-09-27
আপনার বংশের কারও কি ডায়াবেটিস রোগটি আছে? সবসময় কি খুব টেনশন করেন? কিংবা অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন? উত্তরগুলো যদি হ্যাঁ হয়, তাহলে কিছু মনে করবেন না, আপনি কিন্তু ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে আছেন। আপনাকে ভয় দেখাতে নয়, বরং সচেতন করতেই এই তথ্যটুকু জানানো। যারা এই রোগে এরই মধ্যে আক্রান্ত, তারা জেনে নিন কীভাবে, কোন ধরনের, কোন সময়ে, কী কী রকম খাদ্য পরিহার করবেন বা গ্রহণ করবেন। এই ডায়েট শব্দটা আমাদের কাছে খুব পরিচিত। এটি বুঝায় কী খেতে হবে আর কী খেতে হবে না। কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য ডায়েট শব্দটা একটু ভিন্ন। খাদ্যতালিকা নির্ধারণে সহজ কিছু টিপস এই রোগীদের জন্য তো বটেই, সাধারণের জন্যও উপকারী।
বোতলজাত জুস ডায়াবেটিস রোগীর জন্য কি ক্ষতিকর ?
বোতলজাত জুস ডায়াবেটিস রোগীর জন্য কি ক্ষতিকর ?
2025-09-11
আপনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত রয়েছেন। খাবারে অতিরিক্ত চিনি খান না। আবার মিষ্টিও বুঝেশুনে খান। এমন কোনো খাবারই খান না যেগুলো রক্তে শর্করার মাত্রা আচমকা অনেকটা বাড়িয়ে দিতে পারে। সেই দলে রয়েছে হরেক রকম রংবেরঙের নরম পানীয়। খুব বিপদে না পড়লে এই ধরনের পানীয় এড়িয়েই চলেন। তার সঙ্গে নিয়মিত শরীরচর্চাও করেন। আর জলখাবারে প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার থাকে। সেই সঙ্গে বাড়িতে তৈরি ফলের রস খেতেও ভোলেন না। আবার দোকান থেকে কেনা বোতলবন্দি ফলের রসে কৃত্রিম চিনি মেশানো থাকে। ডায়াবেটিস রোগীর জন্য এই ধরনের পানীয়ও খুবই বিপজ্জনক। কিন্তু টাটকা ফল দিয়ে বাড়িতে রস তৈরি করলে তো সমস্যা হওয়ার কথা নয়। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই রক্তে শর্করার মাত্রা হেরফের হতে দেখা যায়। পুষ্টিবিদরা বলছেন, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বোতলবন্দি ফলের রস এবং বাড়িতে তৈরি করা ফলের রস একইভাবে ক্ষতিকর। তাই নিয়মিত খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।