এমন সংসদ বিশ্বের বুকে বিরল: ডেপুটি স্পিকারব্যারিস্টার কায়সার কামাল
এবারের সংসদ বিশ্বের বুকে বিরল বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ রোববার (২৯ মার্চ) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ১৩ দিনের বিরতি শেষে এদিন বিকাল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।