আর্কাইভ
লগইন
হোম
রাঙামাটি
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, উচ্চ ঝুঁকিতে দেশের ১৩ জেলা
আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের প্রভাবে দেশে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, আর এর সঙ্গে বাড়ছে ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ, এই ৩ মাসে অ্যানোফিলিস মশার কামড়ে ৪৬০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গড়ে মাসে ১৫৩ জন এবং প্রতিদিন ৫ জনের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, বর্তমানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের ১৩টি জেলা ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
2026-04-25
কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
2025-09-08
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো হোন্ডা-গুন্ডা রাজনীতি আর চলবে না। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, এই দিন আমরা ০৫ আগস্টে শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা। কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হোন্ডা গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। গতকাল রোববার (০৭ সেপ্টেম্বর) এনসিপির উঠানে নতুন সংবিধান কর্মসূচির অংশ হিসেবে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বেইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেইনসাফি কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন সেটা আমাদের দরকার নেই।
ফুটবলার ঋতুপর্ণার গ্রামে বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ফুটবলার ঋতুপর্ণার গ্রামে বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
2025-08-10
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেবে। গতকাল শনিবার (০৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে সেখানে এখনো বাড়ি নির্মাণ করতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে গত বছর সামাজিক মাধ্যমে আক্ষেপ করেছিলেন এই কৃতি ফুটবলার।