আর্কাইভ
লগইন
হোম
মার্কিন প্রেসিডেন্ট
ইরানকে যুদ্ধবিরতির কোনো সময়সীমা দেননি ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নির্ধারণ করবেন। আজকের কিছু সংবাদ প্রতিবেদনে বেনামি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছিল যে ইরানকে ৩ থেকে ৫ দিনের একটি সময়সীমা দেওয়া হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়ে লেভিট বলেন, এই ধরনের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের তথ্য সত্য নয়।
2026-04-23
ইরানের যা আছে সব ধ্বংসের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের যা আছে সব ধ্বংসের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
2026-03-18
ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। সংঘাতের ১৯তম দিন আজ বুধবার (১৮ মার্চ) ইসলামি প্রজাতন্ত্রকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানিকে ‘সন্ত্রাসী রাষ্ট্রের’ দাবি করে দেশটির যা কিছু অবশিষ্ট আছে তা ‘শেষ করে দেওয়ার’ ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল দেশগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার সাহায্যের আহ্বানে ‘সাড়া না দেওয়া’ মিত্রদের কঠোর সমালোচনা করেছেন। গত ০১ মার্চ তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ট্রাম্প মার্কিন মিত্রদের পাশাপাশি চীনকেও এই কৌশলগত সমুদ্রপথটি পুনরায় খুলে দিতে সাহায্য করার জন্য তাগিদ দিয়েছেন।
এবার মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
এবার মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
2026-02-25
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) পরমাণু চুক্তি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যেই মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমাণ্ডের আওতাধীন অঞ্চলে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা আনাদোলু জানায়, এসব বিমান মূলতঃ কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থান করছে। এর পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।