শতকোটি টাকার দুর্নীতি : ড. আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন
৮ মাসে অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ সাব-রেজিস্ট্রার বদলি করে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।
আজ বুধবার (০৮ এপ্রিল) দুর্নীত দমন কমিশনে (দুদক) এই আবেদন করা হয়। বিষয়টি ব্যারিস্টারএম. সরোয়ার হোসেন নিজেই নিশ্চিত করেছেন।