আর্কাইভ
লগইন
হোম
খুলনা
ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি নির্বাচিত হয়েছে। উৎসব চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, আগামী ২৫ এপ্রিল দুপুর ১:৩০ টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটার-এ ‘দেলুপি’ প্রদর্শিত হবে। এর পূর্বে, এই বছর নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। এটি ইউরোপে সিনেমাটির দ্বিতীয় বড় উৎসবে অংশগ্রহণ।
2026-04-07
ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া আহসান: জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শনে খুলনায়
ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া আহসান: জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শনে খুলনায়
2025-11-06
আগামী জলবায়ু সম্মেলন কপ-৩০-কে সামনে রেখে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত জয়া আহসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার খুলনার দাকোপ পরিদর্শন করেন। সফরের উদ্দেশ্য ছিল- জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব প্রত্যক্ষ করা এবং স্থানীয় জনগোষ্ঠী কীভাবে অভিযোজনমূলক পদক্ষেপের মাধ্যমে নিজেদের জীবনযাত্রা গড়ে তুলছে তা জানা। গতকাল বুধবার (০৫ নভেম্বর) ইউএনডিপি জানায়, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তবতা অনুধাবন করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ জোরদার করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানোই এই সফরের মূল বার্তা।
বিকালেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে
বিকালেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে
2025-11-01
ঢাকার আকাশে বিকালেই নেমে আসে সন্ধ্যা। আজ শনিবার (০১ নভেম্বর) মাসের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাবাসী। মুষলধারে ঝরতে থাকে বৃষ্টি। রাস্তায় চলাচল করা গাড়িগুলোতে হেডলাইট জ্বলতে দেখা গেছে। এমন বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসফেরত সাধারণ মানুষ। আচমকা এমন ধারায় অনেককেই ভিজতে দেখা গেছে। এছাড়াও টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে।