আর্কাইভ
লগইন
হোম
কলকাতা নাইট রাইডার্স
মোস্তাফিজের পরিবর্তে আইপিএলে সুযোগ পেয়ে বিপদে মুজারাবানি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর চলছে। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলার সুযোগ পান বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজ ইস্যুত নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। শুধু তাই নয়, এই মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ আইপিএলের চলতি আসরের সম্প্রচার বন্ধ রেখেছে সরকার।
2026-04-15
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শচীন-পুত্র অর্জুন টেন্ডুলকার
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শচীন-পুত্র অর্জুন টেন্ডুলকার
2025-08-14
ক্রিকেটে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বাড়িতে সাজ সাজ রব। এ বাড়ির আরেক টেন্ডুলকার যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! শচীনের ছেলে অর্জুন তার নতুন জীবন শুরু করতে চলেছেন। ইতোমধ্যে তার বাগদানও সম্পন্ন হয়ে গেছে। অর্জুন যার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন, তিনি হলেন সানিয়া চাঁদক। তিনি মুম্বাইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। ঘাই পরিবার আতিথেয়তা ও খাদ্য শিল্পে সুপরিচিত। তাদের মালিকানায় আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারি। টেন্ডুলকার পরিবার বা ঘাই পরিবার এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। বাগদানের দিনের আগে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে তিনি বল হাতে অনুশীলন করছেন, যার ক্যাপশন ছিল ‘স্রেফ ক্রিকেট মাঠ’। তার শেষ পোস্ট ছিল রাখি বন্ধনের দিনে বোন সারার সঙ্গে একটি মজার মুহূর্ত, যেখানে তিনি মেকআপ করার চেষ্টা করছিলেন। ক্যাপশন ছিল ‘এই বিশৃঙ্খল জুটির জন্য রক্ষাবন্ধনের শুভেচ্ছা।’