ময়মনসিংহের ফুলবাড়িয়া জমি সংক্রান্ত বিরোধে ছেলের হাতে বাবা খুন
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও নাতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন- নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।