আর্কাইভ
লগইন
হোম
শিক্ষা মন্ত্রণালয়
সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
সারাদেশের বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষর করা এক চিঠি থেকে এই তথ্য জানা যায়।
2026-04-13
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল
2025-10-06
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও, কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। বাড়ি ভাড়া ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ সৃষ্টির পর এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য অতিরিক্ত অর্থ সংস্থান প্রসঙ্গে অর্থ উপদেষ্টাকে গত বছরের ০৭ আগস্ট বেসরকারি পত্র (ডিও) দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।