আর্কাইভ
লগইন
হোম
মহাসচিব
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
সম্প্রতি ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। আজ বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সবরুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
2026-04-22
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
2026-01-11
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে তুরস্ক ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যতে উন্নয়ন ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
2025-12-30
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা ১২টা ৩৫ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,  মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন। বৈঠকে যোগ দিতে গুলশানের পথে আছেন সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
ঠাকুরগাঁওয়ে রিকশায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে রিকশায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
2025-12-29
ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার এই ব্যতিক্রমী যাত্রার দৃশ্যটি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হন মির্জা ফখরুল। সেখানে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গে নিয়ে একটি রিকশায় চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা দেন বিএনপি মহাসচিব।