আবার স্বর্ণের দামে বড় লাফ, প্রতি ভরি ২,৫১,১৮৪ টাকা
এবার টানা ৩ দফা পতনের পর অ্রাবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ৫,৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি মূল্যবান এই ধাতুর দাম ২,৫১,১৮৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।