আর্কাইভ
লগইন
হোম
আটক
দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ
পঞ্চগড় জেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের আওতাভুক্ত মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। আটক ঐ দুই কিশোর হলো- আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র রায় (১৪) ও সমারু রায়ের ছেলে উদয় রায় (১৫)।
2026-04-23
ফরিদপুরের বোয়ালমারীতে বোমা বানানোর সরঞ্জামসহ যুবক আটক
ফরিদপুরের বোয়ালমারীতে বোমা বানানোর সরঞ্জামসহ যুবক আটক
2025-12-17
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, ইয়াবাসহ শামীম বিন ইসমাইল (২৩) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। গত সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌরসদরের মমিন মার্কেট এলাকা সংলগ্ন নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বোয়ালমারী উপজেলার সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে আটক করে। এই সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন
2025-12-14
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ভিভিষন সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ভিভিষন বিওপির সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিজিবি জানায়,ঐ সীমান্ত পিলার ২১৯/৭১/আর হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থানে তাদের দেখতে পেয়ে আটক করা হয়। আটককৃত ১৫ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ৩ জন খুলনা, ৭ জন যশোর, ২ জন নড়াইল, ১ জন সাতক্ষীরা, ১ জন মানিকগঞ্জ ও ১ জন ঢাকা জেলার বাসিন্দা। আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।