আর্কাইভ
লগইন
হোম
আদনান আল রাজীব
বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতলো
জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে আদনান আল রাজীব এই সম্মান তার টিমের সদস্যদের এবং দেশের প্রতি উৎসর্গ করেন। সামাজিক বাস্তবতা ও প্রান্তিক মানুষের জীবনগল্প সৃজনশীলভাবে তুলে ধরার স্বীকৃতি হিসেবে চলচ্চিত্রটি এই পুরস্কার পায়। এর পূর্বে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে বিশেষ উল্লেখ (স্পেশাল মেনশন) পেয়ে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল ‘আলী’।
2026-04-21
বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে: মেহজাবীন চৌধুরী
বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে: মেহজাবীন চৌধুরী
2025-05-29
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোটপর্দায় আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক ও ওটিটি সিরিজে নিয়মিত অভিনয় করলেও এর মধ্যে বড়পর্দায় অভিষেক হয়েছে। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এ সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকরা গ্রহণ করেছেন। অভিনেত্রীকে 'প্রিয় মালতী' বলেও ডাকা শুরু করেছেন।
কানে ‘আলী’ টিমের আসা-যাওয়ার খরচ দেবে সরকার
কানে ‘আলী’ টিমের আসা-যাওয়ার খরচ দেবে সরকার
2025-05-01
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে বাংলাদেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে ‘আলী’ লড়বে পাম দি’অর বা স্বর্ণপামের জন্য। গত ২৫ এপ্রিল স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’ সিনেমার কানে মনোনয়ন পাওয়ার কথা জানান নির্মাতা নিজেও। এবারে জানা গেল, কান উৎসবে ‘আলী’ টিমের সদস্যদের আসা-যাওয়ার খরচ বহনের ঘোষণা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে ‘আলী’ সিনেমার টিমকে শুভকামনাও জানানো হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
আদনান আল রাজীবের 'আলী' কান উৎসবে
আদনান আল রাজীবের 'আলী' কান উৎসবে
2025-04-26
আসন্য ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের এই ছবি। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’র মনোনয়নের কথা জানান নির্মাতা নিজেও। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’। এমন একটি ঘটনা দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষদের তো আনন্দিত করবেই, তরুণদেরও অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রযোজক তানভীর হোসেন।