আর্কাইভ
লগইন
হোম
মাদারীপুর
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী তামিম মাতুব্বর (২৫) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। অন্য নিহত ইজিবাইক যাত্রী খবির উদ্দিনের (৮০) বাড়ি ভাঙ্গা উপজেলার হাজরাকান্দি গ্রামে।
2026-04-18
ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক সালাম
ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক সালাম
2026-01-12
গত ১০ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১০টায় ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা পুরানা পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হয়। সভায় এবিএম সেলিম আহম্মেদ সভাপতি ও শিকদার আবদুস সালামকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২০২৭ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবলু, সরোয়ার কবির, মাসুদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, মোহাম্মদ জিহাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শমীম আহসান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল হাসান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুমানা জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের খান, দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক মন্জুরুল করিম। সদস্য আশুতোষ সরকার, এম এ মান্নান মিয়া, মোক্তার হোসেন, জাহিদ হাসান, মো. রফিকুল ইসলাম, মু আবিদ আজম, মাহবুবুর রহমান, নাজমা পাপড়ি, লিংকন মাহমুদ।
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
2025-12-31
দেশের বেশির ভাগ কয়েকদিন ধরে এলাকায় কুয়াশার দাপট চলছে। আজ সকালে রাজধানীসহ কয়েকটি এলাকায় কুয়াশা কিছুটা কমলেও তাপমাত্রা কমে গেছে। গোপালগঞ্জে আজ চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান খান
নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান খান
2025-12-27
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। এর পূর্বে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যান উপদেষ্টা। সেখানে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তার পূর্বে সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদের প্রতি। তারও আগে সকালে শিবচরে হাউজিং প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি।