আর্কাইভ
লগইন
হোম
চটগ্রাম বন্দর
২৭,০০০ টন অকটেনবাহী জাহাজ ভিড়লো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে
মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে বাংলাদেশে এসেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। গতকাল বুধবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজটি আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে খালাসের জন্য বার্থিং করবে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী।
2026-04-09
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
2025-07-15
বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের সদ্য নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত আর্থিক খাতের সংস্কারমূলক কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। গতকাল সোমবার (১৪ জুলাই) রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় জোহানেস জুট এসব কথা বলেন। সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভূটানের জন্য নিযুক্ত ডিরেক্টর জ্যাঁ পেসমে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি, কাউকে দিচ্ছি না: প্রেস সচিব
চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি, কাউকে দিচ্ছি না: প্রেস সচিব
2025-05-25
চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। জাতীয় নির্বাচন নিয়ে শফিকুল আলম বলেন, আগামী বছরের ৩০ জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর বাইরে যাবেন না প্রধান উপদেষ্টা। আগের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল কেবল নির্বাচন করা কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব সংস্কার, বিচার ও নির্বাচন।
বিশেষ আদেশ জারি: চট্টগ্রাম বন্দরে অখালাসকৃত পণ্য দ্রুত নিলামের জন্য
বিশেষ আদেশ জারি: চট্টগ্রাম বন্দরে অখালাসকৃত পণ্য দ্রুত নিলামের জন্য
2025-05-15
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে অখালাসকৃত পণ্য দ্রুত নিলাম, ব্যবস্থাপনা ও ধ্বংসের লক্ষ্যে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার (১৫ মে) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ আদেশ জারির তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্য জট নিরসন ও খালাস প্রক্রিয়া সহজিকরণে ‘চট্টগ্রাম বন্দরে দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম সংক্রান্ত বিশেষ আদেশ ২০২৫’ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দ্রুত পণ্য খালাস, শ্রম, অর্থ ও কর্মঘণ্টা সাশ্রয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ, নিরাপত্তা ঝুঁকি নিরসন, ভৌত অবকাঠামো, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কন্টেইনার জট হাসসহ বন্দরের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম উদ্দেশ্য।