আর্কাইভ
লগইন
হোম
ভুটান
সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারতে
শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য হলো, সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে না পাকিস্তান। চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে না। এবারের আসরটি তাই ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ার ফাতোরদাতে এই দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে। শুরুতে ৭টি সদস্য দেশের অংশগ্রহণের পরিকল্পনা থাকলেও পাকিস্তান সময়মতো তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। ভারতের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তান অংশ নেবে না। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সময়সীমা শেষ হয়ে গেছে। পাকিস্তান সরকার হয়ত দলটিকে ভারতে পাঠাতে আগ্রহী নয়।
2026-04-06
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা
2025-11-03
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই তথ্য নিশ্চিত করেছে। বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রুবাবা দৌলা। তার পূর্বে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদের দায়িত্বে ছিলেন। আজ থেকেই নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে রুবাবা দৌলার। তিনি ইশফাক আহসানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। এনএসসির অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এশিয়ান কাপ প্রস্তুতি: থাইল্যান্ড সফরে নারী ফুটবল দল
এশিয়ান কাপ প্রস্তুতি: থাইল্যান্ড সফরে নারী ফুটবল দল
2025-10-21
আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর অধীনে ২টি প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে দল। এই সফরে জয়-পরাজয়ের চেয়ে দলের পারফরম্যান্সের উন্নতিকেই বড় করে দেখছেন প্রধান কোচ পিটার বাটলার। এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা। থাইল্যান্ড সফরের পূর্বে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের আবাসিক ক্যাম্প করেছে দল। তবে ভুটানের ঘরোয়া লিগে খেলায় ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দাসহ মোট ৯ জন খেলোয়াড় পুরো ক্যাম্পে থাকতে পারেননি।
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
2025-10-11
বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু হলো চ্যাটজিপিটির নতুন ও সাশ্রয়ী সংস্করণ ‘চ্যাটজিপিটি গো’। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। ওপেনএআইয়ের প্রধান নিক টার্লে জানান, “ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান—‘চ্যাটজিপিটি গো’ সেই প্রয়োজন পূরণ করবে।” এর পূর্বে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টার্লে ইঙ্গিত দিয়েছিলেন, ‘চ্যাটজিপিটিকে আরও সহজলভ্য ও বাজেট–বান্ধব করার উদ্যোগ চলছে।’