আর্কাইভ
লগইন
হোম
পডকাস্ট
কেয়া পায়েল কাঁদতে কাঁদতে অভিনয়কে বিদায় জানাতে চেয়েছিলেন!
এই তো মাত্র ৬ বছর পূর্বে প্রথমবার টিভি নাটকে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘একটাই আমার তুমি’ শিরোনামের সে নাটকে ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিল তিনি। যদিও ক্যারিয়ারের প্রথম নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য নয়। অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়। অভিজ্ঞতা না থাকায় হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কেয়া পায়েল প্রতিশ্রুতি করেছিলেন নিজের কাছে, ‘আর কখনো অভিনয় নয়’।
2026-04-18
আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা: ঈশিতা
আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা: ঈশিতা
2025-12-13
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতা। আসছে সপ্তাহেই ক্যামেরার সামনে তার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। বিগত ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে সেটিই ছিল ঈশিতার প্রথম ক্যামেরার সামনে আসা। জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যংকে ছিলেন সে সময়। ব্যংকেই সঙ্গে সঙ্গে সে টাকা জমা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি, সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেওয়া হতো।
ঐশ্বরিয়া রাইকে বিয়ে করতে চান পাকিস্তানের মুফতি আবদুল কাভি
ঐশ্বরিয়া রাইকে বিয়ে করতে চান পাকিস্তানের মুফতি আবদুল কাভি
2025-12-02
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিবাহবিচ্ছেদ জল্পনা যেন চলছেই। যার রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হননি- এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেই ঈর্ষাতেই যেন কেউ কেউ ঐশ্বরিয়ার বিচ্ছেদ কামনা করছেন। কারণ এই নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যেন আলোচনা শেষ হওয়ার নয়। এই অভিনেত্রী শুধু ভারতের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও এক অনন্য। সাবেক বিশ্বসুন্দরী বলে কথা। এটা যেন নতুন কোনো ইস্যু নয়; এবার অভিনেত্রীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের মৌলভী মুফতি আবদুল কাভি, যা নিয়ে শুরু হয়েছে আবার নতুন করে বিতর্ক।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব দিয়েছিল প্রযোজক!
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব দিয়েছিল প্রযোজক!
2025-11-18
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তিনি দুই যুগের বেশি সময়ে প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে। এই অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিল। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পায়েল। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ এই কথা শুনেই সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, ‘সেক্সুয়ায়ল সুবিধা?’ রাখঢাক না রেখে পায়েল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই সেটা।’ এরপর পায়েল বলেন, উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ সিনেমায় অভিনয় করি। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো সিনেমার শুটিং করেছিলাম।